ছবি-সংগৃহীত
সারাদেশ
হাসনা মওদুদ

রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত

নোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের স্ত্রী হাসনা মওদুদ বলেছেন, সাঈদীকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। এ বক্তব্যের জন্য হাসনা মওদুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত।

এ সময় তিনি ২১ আগস্টের গ্রেনেড মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবি জানান ।

আরও পড়ুন : এই দেশে আর খুনের রাজত্ব চলবে না

সোমবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ২১ আগস্টের মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আমি এ সমাবেশ থেকে বলবো তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। তা না হলে নিহত ২৪ জনের পরিবারসহ জাতি এ বিচার পাবে না।

মেয়র মির্জা বলেন, ২১ আগস্ট খুনিরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃত্বকে বিলীন করে দিতে চেয়েছিল। নেতারা মানববর্ম দিয়ে নেত্রীকে বাঁচিয়েছে। আমাদের নেতা ওবায়দুল কাদেরও সেদিন রক্তাক্ত হয়েছিল। আর বিএনপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটাকে দিয়ে জজমিয়া নাটক সাজিয়েছে।

আরও পড়ুন : বিএনপি হত্যা-খুনের রাজনীতিতে বিশ্বাসী

জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি আলেম-ওলামা ছিলেন। কিন্তু দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী হলেও আমাদের দলের কেউ কেউ তার জন্য দরদ দেখাচ্ছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন যা হয়েছে আমরা সন্তুষ্ট। তবে কিছু ক্ষেত্রে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে দ্রব্যমূল্য বাড়ছে আর কমছে, বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী আপনি কোথায়? বিএনপি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ঢাকায় ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে এসব দেখতে হবে।

আরও পড়ুন : সঠিক নেতৃত্ব পেলে খুনিরা টিকতো না

কাদের মির্জা বলেন, ভারত-আমেরিকা কি বললো তা শোনার দরকার নেই। আমাদের দেশে কে নেতৃত্ব দেবে আর কে সরকার গঠন করবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা