সারাদেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দেশবাসী উন্নয়নের সুফল পাচ্ছে

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, জহিরুল হক, হামিদুল হক, সিরাজুল হক, নুরউদ্দিন, সিফাত, আলী আব্বাস চান মিয়া,আব্দুল হাই, সোহেল, অহিদ, নুরুদ্দিনসহ ১৩জন আহত হয়।

আরও পড়ুন: ছয় দেশ থেকে তেল কিনবে সরকার

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকনের ভাই গরু বেপারী সেলিম উড়িরচর গরু কিনতে যাওয়ার পথে দেখে মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আলী আজগর জাহাঙ্গীরের ছোট ভাই জালাল ও তাদের মুছাপুর ক্লোজারের মাছের আড়তের ম্যানেজার সোহেল এক ব্যক্তিকে হেনেস্তা করছে। এই ঘটনা দেখে প্রতিবাদ করে সেলিম। পরে তাকেও তারা মারধর করে। বিষয়টি সে বাড়িতে এসে তার ভাই খোকন কে জানায়। বুধবার সকালের দিকে জাহাঙ্গীর মেম্বারের অনুসারী এক ব্যক্তি বাংলাবাজারে এলে পূর্ব বিরোধের জের ধরে সেলিম জালালের এক অনুসারীকে আটক করে রাখে। পরে খবর পেয়ে জালালের নেতৃত্বে তার শতাধিক অনুসারী বাংলাবাজারে এসে আওয়ামী লীগ নেতা খোকন সহ কয়েক জনের উপর হামলা চালায়। এই সময়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় গ্রুপের অন্তত ১৩জন আহত হয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও জালালের লোকজন প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালানোর চেষ্টা করে।

মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন বলেন, ২০১৮ সালের দিকে জলদস্যু জালাল ও তার ভাই জাহাঙ্গীর আওয়ামী লীগে যোগ দেয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে চার মাইল দূরে থেকে শতাধিক জলদস্যু নিয়ে বাংলাবাজারে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৮জন লোক আহত হয়। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

আরও পড়ুন: ফের মন্দার সতর্কবার্তা বিশ্ব ব্যাংকের

জালাল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, সেলিম গরু চোর। আজকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই নিয়ে একটি সালিশী বৈঠক ডাকা হয়। তারা ইউনিয়ন পরিষদ অফিসে উল্টো হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আলী আজগর জাহাঙ্গীর বলেন, খোকন বাংলাবাজারে আমাদের একজন লোককে আটক করে রাখে। পরে এই ঘটনাকে কেন্দ করে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: তাপমাত্রা আরও কমতে পারে

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা