সারাদেশ

ভালুকায় হত্যা মামলার আসামির যাবজ্জীবন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে হত্যা মামলায় আসাদ মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছয় দেশ থেকে তেল কিনবে সরকার

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহাদত হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদ মিয়া জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক ঝুটন কুমার বর্মণ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৫ যাত্রী নিহত

মামলার বিবরণে জানা যায়, ভালুকার মেদুয়ারী গ্রামের আসাদ মিয়ার সঙ্গে জালাল উদ্দিনের ছেলে নিহত নাজমুলের টাকার লেনদেন নিয়ে ঝামেলা চলে আসছিল। ঘটনার দিন ২০০০ সালের ৩ ডিসেম্বর আসাদ ও নাজমুলের পরিবারের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসাদ তার হাতে থাকা লাঠি দিয়ে নাজমুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।

ঘটনার পরদিন নিহত নাজমুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে আসাদ মিয়া, তার স্ত্রী রাশিদা খাতুন ও ছেলে বিল্লাল হোসেনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।

আরও পড়ুন: তাপমাত্রা আরও কমতে পারে

ওই মামলায় দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার আসামি আসাদ মিয়া ও তার স্ত্রী রাশিদা খাতুনের উপস্থিতিতে এবং ছেলে বিল্লাল হোসেনের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। বাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা