সারাদেশ

মুন্সীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বুধবার মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত শহরের মাঠপাড়া এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৫ যাত্রী নিহত

মানববন্ধনে জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সাংবাদিক এবং আহতের এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

এ সময় বক্তৃতা করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন মন্ডল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. গোলজার হোসেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মো. ফয়সাল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম কামাল, আবু হানিফ রানা, মকবুল হোসেন, মাহবুব হোসেন, আহত সাংবাদিকের ভাই জজ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিকের উপর হামলার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পরকীয়া'র অপবাদে স্ত্রীকে কুপিয়েছে স্বামী

প্রসঙ্গত: গেলো সোমবার দিনগত রাত ১০ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় ২০-২২ জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিকসহ ৩ জনকে মারধর করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা