সারাদেশ

উলিপুরে লোকজ উৎসবের উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): 'শেকড়ের সন্ধানে উৎসবে মাতি, চলো ফিরে যাই মাটির টানে' এই গানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিনব্যাপী তৃতীয় বারের মতো লোকজ উৎসবের উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় অ‌টো‌রিকশার ৫ যাত্রী নিহত

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১২ টায় শহীদ মিনার ও বিজয় মঞ্চ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় মঞ্চে লোকজ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-২৭, উলিপুর-৩ এর সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

উদ্বোধনের পর একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার ও বিজয় মঞ্চ চত্বরে এসে শেষ হয়। শোভা যাত্রায় উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে, উদীচীর জাতীয় পরিষদ সদস্য মিনহাজ আহমেদ মুকুল, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী তপন সেন গুপ্ত, নজরুল ইসলাম, কালের কন্ঠে শুভ সংঘের উলিপুর শাখার সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

প্রসঙ্গত, প্রথম দিন সন্ধ্যায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা