সারাদেশ

সিরাজদীখানে ঝগড়ায় প্রাণ গেল তরুণের

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে ঝগড়া হয়। এ সময় একজনের আঘাতে ফাহিম হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়। গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়াল বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিহত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের প্রয়াত নুরু বেপারীর ছেলে। ঘটনার সাথে জড়িত অন্য তরুণের নাম গোপাল পাটিনি (১৯)। এ ঘটনায় গোপালকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার রাত ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ীর মোড়ে ফাহিম হোসেন ও গোপাল পাটনি আড্ডা দিচ্ছিলো। সে সময় ফাহিম ১০ টাকার নোট দিয়ে একটি খেলনা বানান। খেলনাটি গোপাল পাটিনি নামে ওই প্রতিবেশী তরুণ আগুন দিয়ে পুড়িয়ে দিতে চান। এ নিয়ে ফাহিমের সঙ্গে গোপাল পাটিনির কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দু'জন ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের দু'জনের মধ্যে ধস্তাধস্তি হয়। সে সময় গোপাল পাটনি ফাহিমের ঘার ধরে মাটিতে ফেলে দেয়। এতে ফাহিম অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা পরে আহত ফাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদা সুলতানা সোমবার দুপুরে বলেন, রাত সাড়ে দশটার দিকে ওই তরুণকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন ছিল না।

তবে মুন্সীগঞ্জ সহকারি পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই তরুণ ঝগড়া করে। এতে ফাহিম মারা যায়। ফাহিমের ঘার এক দিকে বাকানো ছিল। ধারণা করা হচ্ছে ধস্তাধস্তির সময় ফাহিমের ঘার ভেঙে গেছে। এ ঘটনায় গোপাল পাটনিকে আটক করা করা হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদি হয়ে সোমবার সকালে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা