সারাদেশ

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি : যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও টেকারঘাট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

আরও পড়ুন : দিনাজপুরে তরুণীর মরদেহ উদ্ধার

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, সোমবার ৭টার দিকে উদয় শংকর টেকারগাট বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই সড়কে তাকে হত্যা করা হয়।

তিনি জানান, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের লোকজন হঠাৎ গুলি করার একটি আওয়াজ শুনতে পায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদয় শংকরকে মোটরসাইকেল থেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে সরকারি খালের মাটি তুলে বিক্রি

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা