ছবি-সংগৃহীত
সারাদেশ

তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুস সাত্তার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : বাস উল্টে নিহত ১, আহত ২০

মঙ্গলবার (২ মে) রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার উপজেলার বাঙ্গরাবাজার থানার কাঁঠালিয়া কান্দা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুইদিন আগে কদমতলী গ্রামের করিমের একাধিক বিয়েকে কেন্দ্রকরে তার ছেলে ইউনুছের সঙ্গে একই গ্রামের নজরুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিয়ে পুনরায় উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন : মোবাইল চালাতে বাধা দেওয়ায় আত্মহত্যা

এসময় ইউনুছের লোকজন আবদুস সাত্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি রিয়াজ উদ্দিন বলেন, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে করিমের এক নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা