সারাদেশ

দুষ্কৃতিকারীদের হামলায় সাংবাদিকসহ আহত ৩

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুষ্কৃতিকারীদের হামলায় সাংবাদিকসহ অন্তত ৩ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। সোমবার দিনগত রাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিককে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মো. শাহাবুদ্দিন (৫৫) ও সিয়ামকে (১৯) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবী, মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেনের লোকজন এ হামলা চালায়।

তারা জানান, পৌর কাউন্সিলের ঘনিষ্ঠভাজন মো. জসিম ওরফে যশুর নেতৃত্বে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার ২০-২২ জনের একটি গ্রুপ উত্তর ইসলামপুর এলাকায় প্রবেশ করে সোমবার সন্ধ্যায়।

এ সময় তারা উত্তর ইসলামপুর এলাকার ইমন নামে এক তরুণকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এতে স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই গ্রুপটি চলে যায়। পরবর্তীতে রাত ১০ টার দিকে ওই গ্রুপটি উত্তর ইসলামপুর এলাকায় গুলি ছুড়তে ছুড়তে প্রবেশ করে।

এ সময় সাংবাদিক মানিকের ব্যক্তিগত অফিসে ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে শাহাবুদ্দিন ও সিয়ামকে মারধর করে। পরে এলাকার ৪-৫ টি দোকানে ভাঙচুর চালিয়ে চলে যায়।

পৌর কাউন্সিলর মকবুল হোসেন বলেন, আমি বর্তমানে অসুস্থ। কেউ ষড়যন্ত্র করে হামলার সঙ্গে আমাকে জড়াচ্ছে। আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, হামলা রখবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগে পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা