সারাদেশ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

আরও পড়ুন: এই মুহূর্তে নতুন পে-স্কেল নয়

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ার পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিরুল ইসলাম।

পরে বিদ্যালয়ের হল রুমে স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক সতীশ চন্দ্র বর্মন, আমিনুল ইসলাম, কমলেন্দু সরকার প্রমুখ।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানে। তাকে বিভিন্ন অপরাধে ফাঁসি দেওয়ার চক্রান্ত চলতে থাকে। ওই সময় দেশে চলে মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।এরই কয়েকদিনের মাথায় ৮ জানুয়ারি পাকিস্থান সরকার বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দেয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান লন্ডন থেকে বিমান বন্দরে অবতরণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা