সারাদেশ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী। উপজেলার জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

মামলার সূত্রে জানা যায়, বিভিন্ন মোবাইল থেকে ওই ছাত্রীর সাথে একেক সময় কথা বলতো অজ্ঞাত এক যুবক। এক পর্যায়ে তাদের দুইজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এদিকে, বিয়ের প্রলোভনে গত রোববার (০৮ জানুয়ারী) সকালে মোবাইল ফেনে ওই ছাত্রীকে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া মোড়ে ডেকে নেয়, উপজেলার বিভিন্ন স্থান ঘুরিয়ে রাতে রাজৈ ইউনিয়নের কাইচান-চন্দাব গ্রামের সীমান্তের একটি খোলা মাঠে মুখ বেধে চার বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ভোররাতে ছাত্রীকে একই এলাকার বোর্ডবাজার মোড়ে ফেলে যায়। ওই ঘটনায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্যে ভিকটিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা