ছবি : সংগৃহিত
সারাদেশ
উলিপুরে শীতবস্ত্র বিতরণ

‘কম্বল খ্যান দিয়া হামার খুব উপকার করলেন বাহে‘

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : হিমালয়ের কোল ঘেষা জেলা কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা, কন-কনে ঠান্ডায় শীতের তীব্রতা টের পাচ্ছে এ অঞ্চলের মানুষ। সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও দরিদ্র শ্রেণির জনগোষ্ঠী। শীতবস্ত্র দিয়ে এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে ইটস হিউম্যানেটি ফাউন্ডেশন।

আরও পড়ুন : উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে ইটস হিউম্যানেটি ফাউন্ডেশন সহায়তায় ও সিটি ব্যাংকের আয়োজনে এনএস আমিন রেসিডেন্সিল স্কুল মাঠ চত্বরে উপজেলার দুটি মাদ্রাসা জুম্মাহাট হাফিজিয়া মাদ্রাসা ও উমানন্দ কারিপাড়া কেরাতুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা'র ৩০ জন ছাত্রসহ এলাকার ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে হাতিয়ার বল্টু বর্মন (৮০), উমমানন্দ নুরানী মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী সাদিকুর ও পৌরসভার আর্জিনারা বলেন, ‘কয়দিন থাকি খুব ঠান্ডা যায় বাহে কোম্বল খ্যান হামার খুব উপকার করিল।‘ তারা সকলেই ডোনারদের দীর্ঘ হায়াত কামনা করেন।

আরও পড়ুন : রাতের আধারে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ইটস হিউম্যানেটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহম্মদ আদনান হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও ইটস হিউম্যানেটি ফাউন্ডেশনের উলিপুর শাখার সদস্য রথীন্দ্র প্রসাদ পান্ডে।

আরও পড়ুন : অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক কামাল ইদ্রিস আমিন, সিটি ব্যাংকের কর্মকর্তা কুড়িগ্রাম শাখার আব্দুল মান্নান, দৈনিক আমার সংবাদ, অনলাইন পোর্টাল সান নিউজ এবং একুশে সংবাদের উপজেলা প্রতিবেদক কামরুজ্জামান স্বাধীনসহ প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা