ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজন, ১. শাহিনুর রহমান ২. শাহরিয়ার রাজিব সাজু।

আরও পড়ুন : অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

আটক শাহিনুর দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র এবং শাহরিয়ার মন্ডলপাড়া নামাটারী গ্রামের মৃত মাহা আলমের পুত্র।

জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া এলাকার শাহিনুর রহমানের বাড়ীতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ শাহিনুর রহমান ও মোঃ শাহরিয়ার রাজিব সাজুকে আটক করা হয়।

আরও পড়ুন : অবশেষে মুক্তি পেলেন বুশরা

মাদক ব্যবসায়ী শাহিনুর রহমানের বিরুদ্ধে ৯ টি মাদক মামলা, ১ টি হত্যা মামলা, ১ টি চুরি মামলাসহ মোট ১১ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে শিমের বাম্পার ফলন

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা