সারাদেশ

ওসির সৃজনশীলতায় বদলে গেল থানা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): সৎ চিন্তা আর প্রকৃতির প্রতি ভালবাসা থাকায় ওসি কামাল হোসেন এর সৃজনশীলতায় বদলে গেছে ভালুকা থানা’র চিত্র।

পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানা চত্বরে বাহারি ফুল-ফল গাছ আর পতিত জমিতে সবজি ক্ষেত মিলে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্য।

ভালুকা মডেল থানায় পতিত জমিটুকু পতিত থাকলেও এই থানার অফিসার ইনচার্জ হিসেবে যারা দায়িত্ব পালন করে গেছেন তারা এই পতিত জাগয়াটুকুকে কাজে লাগাতে পারেননি। দায়িত্ব পালনকালীন সময়ে কেহ কোন সময় ফুল ফল কিংবা সবজি চাষে উদ্যোগী হননি, রক্ষণাবেক্ষন কিংবা পরিচর্চার জন্য এগিয়ে আসেননি। কিন্তু বর্তমানে এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন যোগদানের পর থেকে এই পতিত জায়গার আমূল পরিবর্তন করেছেন।

থানার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে শীতকালীন নানান ধরনের ফুল ফল ও সবজি চাষের সমারোহ। গাছে গাছে বিভিন্ন ধরনের ফুলের মৌ মৌ গন্ধে আর সবজি গাছে সবজি আসতে শুরু করায় পাল্টে গেছে থানার চারপাশের এলাকাঅংশ।

কামাল হোসেন ব্যক্তি উদ্যোগে নিজের অর্থ ব্যয় করে পতিত জায়গায় টমেটো, লাল শাক, পালং শাক সহ হরেক রকমের সবজি চাষ করেছেন। বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের বাগানের পাশাপাশি হরেক রকমের সবজি চাষ করায় থানায় আসা দর্শনার্থী ও অভিযোগকারীরা জানান, থানায় ফুলের মৌ মৌ গন্ধ উপভোগ করেন যা পরিবেশের ভারসাম্য রক্ষা করছে বলে মনে করেন তারা।

অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ঘোষণা দিয়েছেন কোথাও বাড়ির পাশে কিংবা বাড়ির আঙ্গিনায় এক ইঞ্চি জায়গা ও যেন খালি কিংবা পতিত না থাকে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের প্রতি আকৃষ্ট হয়ে এই মডেল থানায় যোগদানের পর পতিত জায়গাটুকুকে পতিত না রেখে আবাদের চেষ্টা করি।

এই ফুল, ফল ও সবজি চাষের কারণে এখানকার পরিবেশের ভারসাম্য সুরক্ষার পাশাপাশি এই ফরমালিনমুক্ত সবজিগুলো নিজে এবং থানার সকল অফিসার ও সদস্যরা নিয়মিত খাচ্ছেন। প্রতিদিন পেশাগত দায়িত্ব পালনের ফাকেঁ ফাকেঁ বাগানে সময় দেওয়া সহ পরিচর্চায় ব্যস্ত থাকি।

এ ব্যাপারে (ওসি) তদন্ত জাহাঙ্গির আলম জানান, ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কামাল হোসেন স্যার যোগাদনের পর পরই এই পতিত জায়গায় আবাদযোগ্য ফল ফুল ও সবজি চাষের উদ্যোগ নেন।

থানার আশপাশে হরেক রকম ফুলের মৌ মৌ গন্ধে বদলে গেছে পুরো থানা এলাকা। সবাই যার যার পতিত জমিটুকু পতিত না রেখে বিভিন্ন ধরনের ফল ফুল ও সবজি চাষে উদ্যোগে হয়ে নিমূল বাতাস উপভোগে আগ্রহী হতে আহবান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা