সারাদেশ

সীমান্তে দেড় কোটি টাকার সোনা জব্দ

সান নিউজ ডেস্ক: সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনা ঘটেছে যশোরের শার্শায়। এ সময় দুই চোরকারবারি পালিয়ে যান।

আরও পড়ুন: আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়

তারা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে পাঁচ ভুলাট এলাকা থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে না পারলেও পলাতক দুজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেছে বিজিবি।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভুলাট এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। ব্যাগ তল্লাশি কের ১৭ পিস সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আরও পড়ুন: মানসিক চাপে অন্তঃসত্ত্বা হওয়া কঠিন

বিজিবি কর্মকর্তা আরও বলেন, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দেওয়া হয়েছে। জব্দ সোনা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা