সারাদেশ

সড়কে জিপ উল্টে পর্যটক নিহত

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি এলাকায় মেরিন ড্রাইভ সড়কে চাঁদের গাড়ি (জিপ) উল্টে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মমতাজ বেগম (৬১)।

আরও পড়ুন: শীতে কাঁপছে দিল্লি!

শুক্রবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ি-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ পর্যটক। তাৎক্ষণিকভাবে সব হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আরও পড়ুন: ‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন পুতিন

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে ফেরার পথে জিপ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ওই জিপটির পেছনে আরেকটি জিপ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারানো জিপটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন মমতাজ বেগম। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা