সারাদেশ

যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রন্জু , (জামালপুর): বাংলাদেশ যুব মহিলা লীগ, ৬ নং ইসলামপুর সদর ইউনিয়ন শাখা আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঢাকা

শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক রোকসানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আখন্দ, জেলা যুব মহিলা লীগ সভাপতি ফারহানা সোমা,সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুল আলম লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল।

আরও পড়ুন: মাদক সম্রাটকে ধরতে অভিযান, নিহত ২৯

অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলী। ইসলামপুর সদর ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রোকসানা আক্তার কে সভাপতি ও নাজমা আকতার কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা