সারাদেশ

গৌরীপুরে কালাম হত্যা মামলার আসামি গ্রেফতার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে ব্যবসায়ী আবুল কালাম (৫০) হত্যাকাণ্ডের একদিন পর হত্যা মামলার অন্যতম আসামি জিল্লুর রহমান ওরফে জিলুকে (৪৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে নেত্রকোণা জেলার আটপাড়া থানা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি চৌকস দল। জিল্লুর রহমান গৌরীপুর উপজেলার সহনাটি পাছপাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

উল্লেখ্য, ৪ জানুয়ারি সকাল ১০ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার সহনাটি পাছপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আবুল কালামকে পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় নিহত আবুল কালামের ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ৬ জনকে অজ্ঞাত রেখে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৫ তারিখ-০৬/০১/২৩ ইং।

এ মামলার আসামিরা হলেন মৃত ইন্তাজ আলীর ছেলে ওয়াজকুরুনী ওরফে সেলিম, আব্দুল গফুর, হেলিম মিয়া, জিল্লুর রহমান ওরফে জিলু, পেচাঙ্গীয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রবি মিয়া, মৃত মিরাজ আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল গফুরের স্ত্রী আসমা বেগম, আব্দুল হাইয়ের স্ত্রী হামেদা বেগম ও অজ্ঞাত আরও ৬ জন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান- গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা