গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৭ কোটি টাকা ক্ষতি
সারাদেশ

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ৭ কোটি টাকা ক্ষতি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় অগ্নিকাণ্ডে গোডাউন ও দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় সাত কোটি টাকা।

আরও পড়ুন : সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পলাশবাড়ী উপজেলার কালিবাড়ীহাটের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার ফজরের নামাজে যাওয়ার সময় কালিবাড়ীহাটের ওই মার্কেটের আল আমিনের চালের আড়তে আগুন দেখতে পান। আগুন মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : স্ত্রীর শরীরে গরম ডাল ছুড়ে দিল পাষণ্ড স্বামী

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীগণ তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে মার্কেটের আটটি দোকান ও গোডাউন ভস্মিভূত হয়ে যায়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মশিউর রহমান বলেন, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা