সারাদেশ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় বাসচাপায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী মারা যায়।

আরও পড়ুন: নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই

নিহতরা হলেন- সখিপুর উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাসুদ (২৫) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাকিব (২০)। সম্পর্কে তারা চাচাতো মামা-ভাগ্নে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর উপজেলার পাথরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, মামা-ভাগ্নে সখিপুর থেকে বাটাজোড় বাজারে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি পাথরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: যুদ্ধের অবসান চায় রাশিয়া

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি মোটরসাইকেল যোগে সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা