বার্ষিক পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা ( ফাইল ফটো)
সারাদেশ

বার্ষিক পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফাতেমা আক্তার সুমি (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

বৃহস্পতিবার (২২ ডিসম্বের) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সুমি একই এলাকার শাহ জলের মেয়ে এবং স্থানীয় দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের দুলা ভাই মো.আরিফ হোসেন জানান, সুমি স্থানীয় একটি দাখিল মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা দেয়। বৃহস্পতিবার ফল প্রকাশের পর সে পাস না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক বাড়িতে একজন পল্লী চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতের পরিবারে দাবি ওই শিক্ষার্থী ফেল করায় আত্মহত্যা করেছে। তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা