সারাদেশ

বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভা এলাকা থেকে বিএনপির ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ারের বাসা তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আগামীকাল শনিবার বিএনপির গণমিছিল সফল করার লক্ষ্যে নোয়াখালী পৌরসভার ৮ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভা থেকে বিএনপির ১৯জন নেতাকর্মিকে গ্রেফতার করে পুলিশ। বিএনপির গণমিছিলকে ঘিরে এমন গ্রেফতার চলছে বলে অভিযোগ করেছেন এই ছাত্রদল নেতা।

আরও পড়ুন: আমরা জনগণের পাশে আছি

সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ১৯জন নেতাকর্মিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা