প্রতীকী ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে ২০২৩-সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভাল ফলাফলের জন্য করনীয় বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ইভিএমে ভোটের সিদ্ধান্ত জানুয়ারিতে

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রুহিয়া মধুপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে আসন্ন ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। বেশি করে ভুমিকা রাখার আহবান জানান। আগামী ৪ মাস শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে সম্পর্ক ছিন্ন করে বইয়ে মনোযোগী হলে ভাল ফলাফল করা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: বিনামূল্যে সার পাবে ২৭ লাখ কৃষক

রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, কমলেন্দু সরকার,মহিউল ইসলাম কমিটির সদস্য লক্ষন চন্দ্র বর্মন এবং অভিভাবকদের মধ্যে আশরাফুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা