সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অনুমোদনহীন থেরাপি সেন্টার বন্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে অনুমোদনহীন নিউ রংপুর ফিজিওথেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন: পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত ফিজিওথেরাপি সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কোন ডাক্তার বা টেকনোলজিস্ট ছাড়াই ফিজিওথেরাপি দিয়ে আসছিলেন প্রতিষ্ঠানে থাকা কয়েকজন ওয়ার্ডবয় ও আয়া ৷ এক বছরের অধিক সময় ধরে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসলেও ট্রেড লাইসেন্স ব্যতীত স্বাস্থ্য বিভাগের কোনরুপ লাইসেন্স ছিল না। এমনকি প্রতিষ্ঠানে কোন ডাক্তার বা টেকনোলজিস্ট নেই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক থাকেন বিভাগীয় শহর রংপুরে। সেখান থেকে বিভিন্ন জেলা-উপজেলায় ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করে আসছেন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখারুল হক সজীব বলেন, আমরা খবর পেয়ে সে প্রতিষ্ঠানে যাই এবং তাদের কাছে লাইসেন্স দেখতে চাই।কিন্তু তারা ট্রেড লাইসেন্স ব্যতীত কোন কিছু দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এখন থেকে তারা আর কোন ধরনের সেবা প্রদান করতে পারবে না।

আরও পড়ুন: চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ

সেখানে কর্মরত ওয়ার্ডবয় ও আয়া এতোদিন থেরাপি দিয়ে আসছিল। কয়েকজন সেবা গ্রহনকারীও আয়া ও ওয়ার্ডবয় দিয়ে থেরাপী দেওয়ার কথা জানায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা