সারাদেশ

পাবনায় বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনায় ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঈমানের সাথে কাজ করো

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সদরের দাপুনিয়া ইউনিয়নে হটোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাপুনিয়া ইউনিয়নেন হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী
আলেছা খাতুন (৩৫)। তারা সম্পর্কে মা ও মেয়ে। আলেসার ঘরে দুই মেয়ে ১ ছেলে ও জাহানারা খাতুনের তিন মেয়ে এক ছেলে রয়েছে।

আরও পড়ুন: বিএনপির রূপরেখা হাস্যকর

দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০ টার দিকে বাড়ির ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদুৎপৃষ্ট হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবেক ইউপি সদস্য আরব আলী বিম্বাস বলেন, আমার মেয়ে গতকাল সোমবার বিকেলে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আর আজ সকালে স্ত্রী এবং মেয়ের এমন মৃত্যুতে আমরা খুবই শোকাহত। কিছুতেই মেনে নিতে পারছি না।

আরও পড়ুন: আর্জেন্টিনা থেকে আসছে সয়াবিন তেল

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা