সারাদেশ

শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন যষদা রানী দাস

নোয়াখালী প্রতিনিধি: সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের যষদা রানী দাস।

আরও পড়ুন: ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা পর্যায়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কাযক্রমের আওতায় সফল জননী হিসেবে যষদা রানী দাসকে ক্রেস্ট প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পর্যায়ে কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে সফল জননী হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেজবা উল আলম ভূঁইয়া।

জানা যায়,পারিবারিক প্রতিকূলতা ও সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি সন্তানের সার্বক্ষণিক তদারকি করেছেন তিনি। নিজের ব্যক্তি, সখ, আহ্লাদ সন্তানদের মানুষ করার স্বার্থে বিসর্জন দিয়েছেন। তিনি দুই ছেলে ও এক কন্যার সফল জননী। তার প্রতিটি সন্তানই প্রতিষ্ঠিত। ৩ সন্তানের মধ্যে বড় ছেলে চট্রগ্রাম জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, ছোট ছেলে সিভিল বিএসসি ইঞ্জিনিয়ার তাপস চন্দ্র দাস, মেয়ে কনিকা রানী দাস টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

আরও পড়ুন: বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই

সফল মা যষদা রানীর বড় ছেলে চট্রগ্রাম জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন, আমার মা সফল জননী হিসেবে নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা দুই পর্যায়েই শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমার মা ও আমি (প্রতিনিধি) হিসেবে পুরস্কার গ্রহণ করি। দীর্ঘ ৮ বছর ধরে আমার মা অসুস্থ। তার শারীরিক সুস্থতার জন্য আমি সবার আশীর্বাদ ও দোয়া কামনা করি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা