১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
সারাদেশ

১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুন : হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবির প্রদর্শন

আটক শাহাদাত হোসেন (৩৬) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মো.বাবুলের ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার সুলতানপুর গ্রামের রমনিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালানো হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের আলোচনা সভা

অভিযানকালে রমনিরহাট বাজারের একটি হোটেলে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া হয়। পরে মাদক বিক্রি কালে বাজারের মোহাম্মদিয়া হোটেল থেকে মাদক কারবারি শাহাদাত হোসেনকে আটক করা হয়।

এসময় তার সাথে থাকা মাদকের প্রাইকারি বিক্রেতা মাঈন উদ্দিন পালিয়ে যায়। কারবারি শাহাদাতের কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারি ও পলতাক মাদক কারবারি উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা