ভোলা অনলাইন উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত
সারাদেশ

ভোলা অনলাইন উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : অনলাইন ব্যবসার প্রচার ও প্রসারের লক্ষ্য নিয়ে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেল অনলাইন উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দিন ব্যাপী মেলা।

আরও পড়ুন : রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শনিবার (৩ ডিসেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ভোলা অনলাইন প্লাটফর্ম এই মেলার আয়োজন করে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার।

আরও পড়ুন : পদ্মায় জেলের লাশ উদ্ধার

এসময় উপস্থিত ছিলেন ব-দ্বীপ ফোরাম এর প্রতিষ্ঠাতা মীর মোশারেফ অমি, ভোলা অনলাইন প্লাটফর্ম এর সভাপতি জান্নাতুল মাওয়া তন্নী সহ আরও অনেকে।

মেলায় অনলাইন এর ব্যাবসায়ীরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বাহারি বিভিন্ন পণ্য মেলায় তুলে ধরেন। মেলায় ২০ টি স্টল অংশ নেয়।

আরও পড়ুন : মাদক ব্যবসায়ীদের জীবন বদলে দিলেন চেয়ারম্যান

এই মেলার মাধ্যমে জেলার নারীরা আরও উদ্যোক্তা হবেন বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

ভোলা অনলাইন প্লাটফর্ম এর সভাপতি জান্নাতুল মাওয়া তন্নী জানান,ভোলায় যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা অনলাইনে ব্যবসা পরিচালনা করে থাকেন তাদের নিয়ে সবার মধ্যে সেতু বন্ধন তৈরি করা। এর মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানো। ভোলা যারা ব্যবসা করছে তারা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেন।

আরও পড়ুন : ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

এসময় তিনি আরও বলেন, সরকারের ইতিমধ্যে নারী উদ্যোক্তাদের সাহায্য করছেন। তৃণমূল নারীরাও যেন সেই সহযোগিতা পায় সেটাই কামনা করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা