সারাদেশ

গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের দু’বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ইকবাল হোসেন জুয়েল (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক পদে আবু কাউছার চৌধুরী রন্টি (সাপ্তাহিক রাজ গৌরীপুর) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (০২ অক্টোবর) রাতে গৌরীপুর প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

আগামী ১ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান কমিটির আহবায়ক এইচ এম খায়রুল বাসার ও সদস্য সচিব মশিউর রহমান কাউসার।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।

এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। নতুন কমিটিতে সহ সভাপতি পদে আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ বিপ্লব ও অর্থ সম্পাদক পদে মোঃ শামীম খান নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা