প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ইশ্বরদী মহাসড়কের ভেড়ামারার বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ইশ্বরদী যাচ্ছিলেন। পথিমধ্যে বাহিরচর এলাকায় পৌঁছালে ইশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন মারা যায় এবং শারমিন মারাত্মকভাবে আহত হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

তিনি আরও বলেন, হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা