যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। (ছবি সংগৃহিত)
সারাদেশ
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর : যশোর জেলার কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রাণনাশের হুমকির প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা

জানা যায়, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রাণনাশের হুমকির ও তাদের মা বোনদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ গালিগালাজ দেওয়ায় মুক্তিযোদ্ধা বিরোধী, যুদ্ধাপরাধী দল এবং নাশকতা মামলার আসামির সন্তান আলমগীর সিদ্দিকী টিটুসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে কেশবপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং প্রজন্মের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) কেশবপুর শহরের দৌলত বিশ্বাস চত্বরে ( ত্রিমোহিনী মোড়) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : সরকারি গুদামে ধান-চাল দিতে অনাগ্রহ, ক্রয় অনিশ্চিত

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এম এন এ সুবোধ মিত্রের পুত্র এ্যাডভোকেট মিলন মিত্র, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পুত্র ও ২ নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ।

আরও পড়ুন : ভোলা অনলাইন উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

বক্তারা তাদের বলেন আলমগীর সিদ্দিকী টিটু মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে এবং একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার প্রাননাশের হুমকি দিয়েছে যা কখনও স্বাধীন দেশে বাস করে এমনটি আশাকরা যায় না।

আগামী সাত দিনের মধ্যে এই আলমগীর সিদ্দিকী টিটুসহ তার সহযোগীদের গ্রেফতার না করলে তারা আরও কঠোর কর্মসূচী দিবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা