কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা । (ছবি : সংগৃহিত)
সারাদেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলি জনিত বিদায় সংবর্ধনা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা প্রশাসক রেজাউল করিমের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সরকারি গুদামে ধান-চাল দিতে অনাগ্রহ, ক্রয় অনিশ্চিত

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ বিদায়ি সংবর্ধনাটি সঞ্চালনা করেন, কুড়িগ্রাম জেলার অতিরিক্তি পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

আরও পড়ুন : ভোলা অনলাইন উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মিনহাজুল ইসলাম উপ পরিচালক (স্থানীয় সরকার) ও চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উত্তম কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ সুজন রেজা নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার, মোঃ মোর্শেদুল হাসান পিপিএম ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ডিআইও-১ মোঃ লিয়াকত আলী, ওসি ডিবি মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রমুখ।

আরও পড়ুন : গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে প্রায় ৩ বছর কুড়িগ্রাম জেলায় সদাশয় সরকারের হয়ে বিভিন্ন সেবা প্রদানে অত্যন্ত নিষ্ঠা ও একাগ্রতার পরিচয় দিয়েছেন।

তিনি দূর্গাপুজা, স্থানীয় সরকার নির্বাচন সমূহ সহ নানাবিধ পুলিশিং কার্যক্রমে অত্যন্ত নির্মোহভাবে সহযোগিতা করেছেন। তার কর্মচাঞ্চল্যের মাধ্যমে তিনি কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের হৃদয় জয় করেছেন।

আরও পড়ুন : রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা পুলিশের পক্ষ থেকে তার সুস্থ, সুন্দর, মঙ্গলময় ও সফল জীবনের প্রত্যাশা ও প্রার্থনা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা