সারাদেশ

ইটভাটা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধন-২০১৯ এ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্রলাইসেন্স প্রাপ্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী জেলা শাখা।

একইসাথে বর্তমানে কয়লা সংকটের সমাধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন আন্দোলনকারিরা। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নোয়াখালী শাখার সভাপতি মো. ইসমাইল, সাধারণ সম্পাদক কে এম আফতাব উদ্দিন, কোষাধ্যক্ষ মো. ইকরাম উল্লাহ (ডিপটি) সহ বিভিন্ন ইটভাটার মালিকগণ। এছাড়াও কর্মসূচীতে প্রায় অর্ধশত মালিক কর্মচারি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রস্তুাব উপেক্ষা করে আবারও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ জারি করা হয়। ফলে ইটভাটার মালিকরা পরিবেশবান্ধব জিগজ্যাগ পদ্ধতিতে ভাটা স্থাপন শুরু করেন। বিশেষ স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান ও গ্রামীণ সড়ক থেকে ১ কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে- এ ধারার কারণে জিগজ্যাগ ভাটার ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

বক্তারা আরও বলেন, ইটভাটা থেকে সরকার কোটি টাকা ভ্যাট ও কোটি টাকার রাজস্ব পায়। লাখ লাখ শ্রমিক এসব ভাটায় কর্মরত আছেন। উন্নয়নের জন্য ইটের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। তাই এ আইন দ্রুত সংশোধনের দাবি জানান তারা। একই সাথে ইট ভাটায় পোড়ানোর জন্য প্রধান উপাদান কয়লা, যাহা সম্পূর্ণ আমদানী নির্ভর, প্রতিটন কয়লা আমদানীতে কয়লার মূল্য, ট্যাক্স, ভ্যাট সহ সর্বাধিক ১৮ থেকে ২০হাজার টাকা ব্যয় হয়। কিন্তু অতি মুনাফা লোভী আমদানীকারকগণ সিন্ডেকেট করে তার ২৮ থেকে ৩০হাজার টাকা বিক্রি করছেন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা