ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফের বিক্ষোভে নেমেছে দেশটির নাগরিকরা। সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে এ বিক্ষোভ করছে তারা।

শনিবার (৪ মার্চ) লাখো ইসরায়েলি নাগরিক নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এ বিক্ষোবে নামেন।

আরও পড়ুন: নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুরুতে শনিবার রাতে তেল আবিব ও অন্যান্য স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। তবে পরে ইসরায়েলি পুলিশের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগোনোর চেষ্টা করছেন, সড়কে আগুন জ্বালিয়ে দিচ্ছেন।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ‘নেতানিয়াহু সরকারের আইন সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করতে এসেছি। এ সংস্কারটি ইসরায়েলি সরকার আমাদের ওপর জোর চাপিয়ে দিয়েছে। আশা করি, বিশাল এ বিক্ষোভ কার্যকর হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য বড় হুমকি

প্রসঙ্গত, সম্প্রতি ইসরায়েলের নতুন সরকার দেশটির বিচার ব্যবস্থা সংশোধন করার একটি পরিকল্পনা উন্মোচন করেছে। এসব সংস্কার বাস্তবায়ন করা হলে সুপ্রিম কোর্টের রায়গুলো খুব সহজেই বাতিল করতে ইসরায়েলি পার্লামেন্ট। অর্থাৎ, বিচারক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করার ক্ষমতা পাবেন পার্লামেন্টের সদস্যরা।

তবে সরকারের সমালোচকদের দাবী, এ পরিকল্পনা শুধু যে বিচারব্যবস্থাকে দুর্বল করবে তা নয়। নাগরিক স্বাধীনতাকেও বিপন্ন করবে ও পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্কের পাশাপাশি দেশীয় অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা