ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ পাঁচজন নিহতের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য বড় হুমকি

রোববার (৫ মার্চ)মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এর প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুন লাগে। খবর পেয়েই রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়্।

ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও, বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ভবনটির একতলা থেকে দুটি ও দুতলা থেকে তিনটি মরদেহ বাইরে নিয়ে আসা হয়।

কিয়ার আরও বলেন, আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তি দুতলা থেকে লাফ দেন। আগুন লাগার কারণ ও উৎস উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

স্প্রিং ভ্যালির পুলিশ প্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই আমরা অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবো বলে আশা করছি।

আরও পড়ুন: ‘রাক্ষুসে’ সুদের হার দেশগুলোর গলা টিপে ধরছে

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা