ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগে বিদায়-বরণ
সারাদেশ

ফেনী ইউনিভার্সিটিতে আইন বিভাগে বিদায়-বরণ

ফেনী প্রতিনিধি : রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) ও বার কাউন্সিল সভাপতি আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক হচ্ছে সামাজিক ব্যাধি

দেশ আরও এগিয়ে যাবে। একটি শক্তি এখন উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে সারাদেশে অপপ্রচার চালাচ্ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে অপপ্রচারের জবাব দিতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের বিদায়-বরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: জামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সুপ্রিম কোর্টের ব্যারিষ্টার কাজী শামসুল আলম শুভ, মিনহাজুল হক চৌধুরী।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে সেতুর নীচে ইটভাটা শ্রমিকের বাসস্থান!

এছাড়া বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সচিব ডা: তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ১ম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন, নয়ন মনি দাস, ১৪ ব্যাচের শিক্ষার্থী ইমরান ইবনে আজিজ, ১৭ ব্যাচের শিক্ষার্থী নিগার সুলতানা, ২৭ ব্যাচের শিক্ষার্থী জেসিয়া আলম ও তারেক শিবলী।

আরও পড়ুন : ভোট ছাড়া ক্ষমতা দখলের সুযোগ নেই

স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর মো: মনিরুজ্জামান। শেষে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সংবর্ধনা প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা