সংগৃহীত
শিক্ষা

ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

সোমবার (৬ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার পর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে গত ২ নভেম্বর থেকে উত্তপ্ত সাভারের খাগান এলাকা। শিক্ষার্থী হত্যাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল রোববার রাতে মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এলাকাবাসী। শিক্ষার্থীরাও এলাকায় প্রবেশ করে প্রায় ২ শতাধিক দোকান ভাঙচুর করে।

আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শনিবার

বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফারহান জানান, গতকাল এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় আমাদের ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গত ২৭ অক্টোবর স্থানীয়রা টেক্সটাইল বিভাগের হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা। সেখানে গত ২ নভেম্বর মারা যায় অন্তর। এ বিষয় মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। প্রশাসন গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল জানায়, ৬-১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশও দিয়েছে প্রশাসন।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বলে আমরা জেনেছি। এরপরেও ঘটনাস্থলে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে।

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা