ছবি: সংগৃহীত
শিক্ষা

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

শনিবার (৪ নভেম্বর) মাদরাসায় উপাধ্যক্ষসহ ৩ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মাদরাসার উপাধ্যক্ষ, অফিস সহকারী ও আয়া পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯ টায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপাধ্যক্ষ পদে ৯ জনকে প্রবেশপত্র দেওয়া হয়। এর মধ্যে উপাধ্যক্ষ পদে ৩ জন, অফিস সহকারি পদে ৩ জন ও আয়া পদে ৫ জন পরীক্ষা দিতে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদরাসার একটি সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন বৈঠক করে পছন্দের লোককে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন অধ্যক্ষ এ এইচ এম আনছার উল্যাহ।

আরও পড়ুন: পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

তিনি অবসরে যাবেন এবং নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবেন বলে এক প্রার্থীর থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। তার পরীক্ষার খাতা পাল্টে দিয়ে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছেন।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ এ এইচ এম আনছার উল্যাহ অভিযোগ অস্বীকার করে দুপুর পৌনে ১২ টায় প্রতিবেদককে বলেন, উপাধ্যক্ষ পদে পরীক্ষার শীটে সময় মতো ৩ জনই সই করেছেন।

মহাপরিচালকের প্রতিনিধি আসতে দেরি হওয়ায় পরীক্ষা নিতে দেরি হচ্ছে। এর মধ্যে গোলাম ফয়সাল নামে একজন পরীক্ষা না দিয়ে চলে গেছেন। তিনি না এলে এ পদে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুর-৩ আসনে ভোট চলছে

কিন্তু সন্ধ্যায় অধ্যক্ষ এ এইচ এম আনছার উল্যাহ জানান, গোলাম ফয়সাল চলে গেলেও অন্য একজন প্রতিযোগিসহ উপাধ্যক্ষ পদে ৩ জন, অফিস সহকারী ৩ জন ও আয়া পদে ৫ জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে কমিটির মূল্যায়নে যারা উত্তীর্ণ হবেন, তাদেরকে নিয়োগ দেওয়া হবে।

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বলেন, সকাল ৯ টার পরীক্ষা বেলা ১১ টায় শুরু না হওয়ায় গোলাম ফয়সাল নামে উপাধ্যক্ষ পদের একজন প্রার্থী পরীক্ষা না দিয়ে চলে যান।

পরে কমিটির লোকজন তার স্থলে বাটইয়ার সামছুদ্দিন নামে একজনকে দিয়ে পরীক্ষা দেখিয়ে নিজেদের পছন্দের লোককে টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছেন। বিষয়টি তিনি ফেসবুকের মাধ্যমে জাতির কাছে তুলে ধরেছেন বলে জানান।

এ বিষয়ে উপাধ্যক্ষ পদের প্রার্থী গোলাম ফয়সাল বলেন, সকাল ৯ টার পরীক্ষা বেলা ১১ টায়ও অনুষ্ঠিত না হওয়ায় পরীক্ষা না দিয়েই আমি চলে আসি। পরে শুনলাম আমার স্থলে অন্যলোক দিয়ে পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: মতিঝিল গেল প্রথম মেট্রোরেল

মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান বলেন, কিছু সমস্যা থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হতে দেরি হয়েছে। তবে অনিয়মের অভিযোগ সত্য নয়। মেধার মূল্যায়ন করে নিয়োগ চূড়ান্ত করা হবে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, এ নিয়োগ পরীক্ষার বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। গভর্নিং বডি নিজেরাই নিয়োগ পরীক্ষার আয়োজন করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা