সংগৃহীত ছবি
শিক্ষা

শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শনিবার

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন : দায়িত্ব নিলেন ঢাবির নতুন উপাচার্য

এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, শিক্ষা মন্ত্রণালয় ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে প্রকাশের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ জানায়, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয় সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন শিগগিরই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন : শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শনিবার

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, সর্বশেষ নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা চলছে। কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এজন্য জটিলতা হয়, যা নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এছাড়া, কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করেছেন।

এনটিআরসিএ সচিব এনামুল কাদের খান বলেন, এ ধরনের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা জানানো হয় না, শুধু পরীক্ষার গ্রহণ ও প্রার্থী বাছাই করা হয়। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই-বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন : শিক্ষকদের এমপিওর চেক ছাড়

বর্তমানে ১৭তম নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। এর আগে, গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা