সংগৃহিত ছবি
জাতীয়

উপদেষ্টার আশ্বাস, শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান

নিজস্ব প্রতিবেদক: কাল উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আবারও আশ্বাসের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘আশ্বাস নয় ঘোষণা চাই’ স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী।

তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা আমাকে আপনাদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি আপনাদের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। এমনকি আগামীকালের মধ্যে দশম গ্রেডে নিয়োগের সার্কুলার দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি একদিনের জন্য আপনারা ধৈর্য ধরবেন। আশা করি এবার আপনাদের হতাশ হয়ে ফিরতে হবে না।

তুহিন ফারাবী বলেন, আমিও একজন শিক্ষার্থী। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো লোক নই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক অত্যাচার-নির্যাতন শিকার হতে হয়েছে। এই শাহবাগে আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের হাতে আমাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি আমাকে পিটিয়ে ছাদ থেকেও ফেলে দিয়েছিল। সুতরাং আমরা কখনোই বৈষম্য জিইয়ে রাখার পক্ষে নই। আপনারা দাবি পূরণ করেই ঘরে ফিরুন, এটা আমিও চাই। তবে এ আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচারের দোসরদের পরিস্থিতি ঘোলা করার কোনো সুযোগ দেওয়া যাবে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা