বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক হচ্ছে সামাজিক ব্যাধি
সারাদেশ

বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক হচ্ছে সামাজিক ব্যাধি

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :‘বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদককে না বলি, সম্মুখ পানে আত্ববিশ্বাসে এগিয়ে চলি’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের এক হাজারের বেশী শিক্ষার্থীর অংশ গ্রহণে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে সেতুর নীচে ইটভাটা শ্রমিকের বাসস্থান!

রোববার (২৭ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার সহায়তায় শপথ গ্রহণ করে এবং বাল্যবিবাহ, ইভ টিজিং ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, অন্যচিত্রের কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবু রতন চন্দ্র সরকার, একাডেমিক সুপারভাইজার কমল রায় প্রমুখ।

আরও পড়ুন : ভোট ছাড়া ক্ষমতা দখলের সুযোগ নেই

এসময় ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক ইত্যাদি সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য কাজ করার আহবান ইউএনও জানান হাসান মারুফ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা