পত্রিকা বিক্রেতা ভুট্টো এখন পিঠা বিক্রেতা
সারাদেশ

পত্রিকা বিক্রেতা ভুট্টো এখন পিঠা বিক্রেতা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : এক সময়ের উচ্চস্বরে নতুন নতুন শিরোনামে পত্রিকা বিক্রেতা ভুট্টো এখন ফুটপাতের ভাপা পিঠা বিক্রেতা। তাঁর আপন চাচা পায়ে হেটে বিশ্ব ভ্রমনকারি ওসমান গনি শখ করে নাম রেখেছিলেন জুলফিকার আলি ভুট্টো। বাবা-মায়ের রাখা নাম আবু মুত্তালিব। সবার প্রিয় ডাক ভুট্টো।

আরও পড়ুন : শিক্ষিকার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

ভুট্টোর বর্তমান বাড়ি কুড়িগ্রামের উলিপুর পৌরসভাস্থ নারিকেল বাড়ি তিস্তার পাড়। জন্মস্থান চিলমারী উপজেলার বোনবোন দিয়ার খাতায়। পিতা মাতার ছয় সন্তানের সর্ব কনিষ্ঠ ভুট্টো পিতার হাত ধরেই উলিপুরে ১৯৭১ সালে চলে আসেন। ৭১রে পাক সেনারা তার পৈত্রিক বাড়িটি পুড়িয়ে দেয় এরপর ব্রহ্মপুত্র কেড়ে নেয় শেষ ঠিকানার আশ্রয়কেন্দ্রের মাটিটুকু।

যৌবনের সিড়িতে পা দিয়ে পিতা-মাতার মতেই বিয়ে করেন ভুট্টো, এরপর তিন সন্তানের জনক হন তিনি। দীর্ঘ এই ৬০ বছরের জীবনে কর্ম হিসেবে শুরু করেছিলেন বাইসাইকেলের মেকারি দিয়ে। খুব বেশিদিন সে পেশায় টিকে থাকতে পারেন নি। এরপর শুরু আরেক জীবন চায়ের দোকানে মেসিয়ার হিসেবে। এভাবে মাইক অপরারেটর, তারপর ভিসিআর অপারেটর হিসেবে কাজ করে সংসার চালান।

আরও পড়ুন : হত্যার পর ৬ টুকরা, যুবক গ্রেফতার

যুগের চাহিদায় পাল্টাচ্ছিলেন কর্ম আর কর্মক্ষেত্র। রমজান মাস আসলে মুসলিমদের ভোরের পাখি হিসেবে নিজেকে বিলিয়ে দেন। মধ্যরাত থেকে তার মোটা গলার আওয়াজে জেগে যায় প্রিয় রোজাদার ভাই-বোনেরা। পুরো মাস শেষে বাড়ি বাড়ি ঘুরে মুষ্টির চাল তুলে চলে যায় তার কিছুদিন।

বর্ষা মৌসুমে পুকুর মালিকদের সাথে চুক্তি করে মাছ শিকার আবার সে মাছ বাজারে বিক্রি করেও সংসার চালান অদম্য এই মানুষটি।

৯০'র দশকে শুরু করেন পত্রিকা বিক্রি, এ পেশায় জীবন চলে যায় দীর্ঘ ১৫ বছর। আস্তে আস্তে প্রযুক্তির উত্থানে পত্রিকা পড়ার মানুষের সংকট বাড়তে থাকে এবং বিক্রিতে ভাটা পড়তে থাকে।

আরও পড়ুন : বেতন চাওয়ায় শিক্ষকের দাঁড়ি ছিড়ে মারধর

একবার উলিপুরের স্থানীয় এক নেতার নিউজ প্রকাশ হয় পত্রিকায় সেই নিউজের শিরোনাম ধরে কাগজ বিক্রির সময় ওই নেতার পাতিগুন্ডাদের নির্যাতনের শিকারও হন ভুট্টো। আস্তে আস্তে থেমে যায় পত্রিকা বিক্রি বদলাতে থাকে কর্ম আর কর্মক্ষেত্র।

কখনো কখনো রাজমিস্ত্রির যোগালি দিয়েও পরিবার চালিয়েছেন, চেষ্টা করেছেন নিজ সন্তানদের সুশিক্ষিত করার। ইতোমধ্যে তার বড় সন্তান ডিগ্রি পাশ করে চট্রগ্রামের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। এক মেয়েকে বিয়ে দিয়েছেন, আরেক মেয়ে ২০২২ সালে এসএসসি পরিক্ষা দিয়েছেন।

আরও পড়ুন : স্কুলের ভবন থেকে ২ শিশুর লাশ উদ্ধার

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত তখন ১০টা ফুটপাতে দেখা হয় ভুট্টোর সাথে তখন তিনি জানান, পত্রিকা বিক্রির দিনগুলোতেই বেশ ভালোই ছিলাম, পত্রিকার বাজারে ধস নামায় আমি এখন পথে বসেই ভাপা পিঠা বিক্রি করে সংসার বাঁচাই ও বাঁচি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা