বাড়িতে হামলা-ভাঙচুর : বেতন চাওয়ায় শিক্ষকের দাঁড়ি ছিড়ে মারধর
সারাদেশ
বাড়িতে হামলা-ভাঙচুর

বেতন চাওয়ায় শিক্ষকের দাঁড়ি ছিড়ে মারধর

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর এলাকার কাকনহাটি দারুল কোরআন হামিদিয়া হাফিজিয়া- মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবকের কাছে পাঁচ মাসের বকেয়া বেতন চাওয়ায় মাদ্রাসার শিক্ষকের দাঁড়ি ছিড়ার পর বেধড়ক মারধর ও তার বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন : স্কুলের ভবন থেকে ২ শিশুর লাশ উদ্ধার

হামলায় শিকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক কাকনহাটি গ্রামের মৃত আঃ হামিদের ছেলে মোঃ ফজলুল হক।

এ ঘটনায় আহত মাদ্রাসার পরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

গত মঙ্গলবার দিবাগত রাতে ফজলুল হকের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় এনামুল হকসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : গাজীপুরে কারখানায় আগুন

অভিযোগে উল্লিখিত অপর ব্যক্তিরা হলেন- একই গ্রামের আঃ সালাম (৪৫), মঞ্জরুল হক(৩০), আঞ্জু মিয়া(৪২), শামছুল হক (৬০), রাকিবুল ইসলাম (২৫)।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কাকনহাটি গ্রামের এনামুল হকের ছেলে আরাফাত (৭)

কাকনহাটি দারুল কোরআন হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। বিগত পাঁচ মাস ধরে এনামুল তার ছেলের বেতন পরিশোধ না করায় মাদ্রাসার পরিচালক বেতন দেওয়ার কথা জানান। আজ না কাল দিবে বলে নানা অজুহাত দেখিয়ে বেতন দেয়নি এনামুল। ঘটনার কিছুদিন আগে এনামুল দাবি তোলেন তিনি মাদ্রাসার পরিচালকের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু মাদ্রাসার পরিচালক জানান তার নাম্বারে কোন টাকা আসেনি। তিনি এনামুলকে বিকাশে টাকা পাঠানোর মেসেজ দেখাতে বলেন। ঢাকা থাকায় তখন এনামুল বলেন, আমি বাড়িতে এসে মেসেজ দেখাবো।

আরও পড়ুন : রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রতিমন্ত্রী

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এনামুল মাদ্রাসায় আসেন। তখন মাদ্রাসার পরিচালক বেতন চাইলে এনামুল অকথ্য ভাষায় গালগালাজ শুরু করেন।এসময় আরও বলতে থাকেন- কিসের টাকা দিব,তোর টাকা আমি দিবো না। এতে শিক্ষক ফজলুল হক প্রতিবাদ জানালে এনামুল তার মুখের দাঁড়ি ও মাথার চুলে ধরে টেনেহিঁচড়ে মেঝেতে ফেলে দেন। বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে ফেলেন। পরে তারা আরো ৬ থেকে ৭ জনকে দেশীয় অস্ত্রসহ ডেকে আনে বাড়িতে হামলা ভাঙচুর- লুটপাট করে নগদসহ ৭০ হাজার ক্ষতি সাধন করে। অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা রকমের হুমকি প্রদান করে।

এবিষয়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মোঃ ফজলুল হক জানান, আমি বেতন চাওয়ায় মাদ্রাসায় এসে এনামুল হক ছাত্র ও অভিভাকদের সামনে গালিগালাজের এক পর্যায়ে আমার মুখে থাকা এক মুষ্টি পরিমাণ দাড়ি ছিড়ে ফেলে। আমাকে লাথি ও ঘুষি মারতে থাকে। পরে একটি বাঁশের লাঠি দিয়ে আমার মাথায় স্ব জোরে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। এখানেই থেমে যায়নি ওরা, আমাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা নিতে বাঁধা প্রদান করে। আমার বাড়িতে হামলা-ভাঙচুর করে। আমি প্রশানের কাছে এর সঠিক বিচার চাই । তিনি আরও জানান, আমার উপর আনিত অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন : নারী সহিংসতা প্রতিরোধে সাইকেল র‌্যালি

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় দুই পক্ষের কাছ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা