সারাদেশ

রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রতিমন্ত্রী

জাহাঙ্গীর আলম, (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

আরও পড়ুন: রিজার্ভের কোনো সমস্যা নেই

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে নাজিমখান,তালতলা ও ডাংরারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং তার শিক্ষা জীবনের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি কলেজ চত্বরে নতুন নির্মাণাধীন মসজিদে দুই লাখ টাকা অনুদান প্রদান করেন। তিনি তার প্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ফটো সেশনে মিলিত হয়ে বলেন, আমিও এই কলেজের ছাত্র ছিলাম, তোমরাও ভালো লেখাপড়া করে ভবিষ্যতে আমার চেয়েও ভালো মন্ত্রী হবে।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৫১৯

এরপর তিনি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী,উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রানা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম,রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,উপাধাক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলী বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা