সারাদেশ

ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী শহরের প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে শুরু হয়েছে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

আরও পড়ুন: রিজার্ভের কোনো সমস্যা নেই

বুধবার ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, উন্নয়ন ও আইসিটি) ফাহমিদা হক, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় মেলার বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন আইসিটি প্রোগ্রামার রাশেদুল হক।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মেলায় ৪টি প্যাভিলিয়নে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ, ডিজিটাল সেবা তাহাতের মুঠোয় সেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপনে বিষয়ভিত্তিক ৪১টি স্টল অংশ নিয়েছে।

অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৩টি স্টলকে পুরস্কৃত করা হবে। জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মেলা মাঠে প্রতিদিন বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। মেলা উপলক্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উম্মুক্ত ৩টি গ্রুপে ৩ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন ও স্টার্টআপ প্রদর্শন এবং জাতীয়ভাবে বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী বিষয়সমূহ মেলায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উন্মুক্ত এ ৩টি গ্রুপে উদ্ভাবনী ধারণা/আইডিয়া/ প্রকল্প প্রাপ্তি সাপেক্ষে প্রতিটি গ্রুপে ১ম, ২য় এবং ৩য় হিসেবে ৩ জনকে নির্বাচনের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন: বিএনপির সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল

বৃহস্পতিবার বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার শেষ হবে। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, “প্রযুক্তিবান্ধব বাংলাদেশ গড়তে ডিজিটাল উদ্ভাবনী মেলা। প্রযুক্তির নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ মেলার মাধ্যমে সরকারী অফিসের মাধ্যমে নাগরিকদের সামনে সেবা উপস্থাপন এবং সরাসরি সেবা গ্রহনের সুযোগ সৃষ্টি হবে।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা