সারাদেশ

মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ

এম.এ আজিজ রাসেল: দীর্ঘ ৭ বছর মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নতুনভাবে সেজেছে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। সংস্কার করা হয়েছে মাঠ। এবার লীগের আয়োজক কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন।

আরও পড়ুন: যশোর জনসভায় প্রধানমন্ত্রী

বুধবার (২৩ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।

বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ কমিটির আহবায়ক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির জানান, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করায় এই আয়োজনের মূল লক্ষ্য। দুই মাস ব্যাপী বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মাহমুদুর রশিদ। লীগে এবার ১৮টি দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

দলগুলো হলো- যুব একাদশ রামু, চকরিয়া ফুটবল একাডেমি, ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা, উখিয়া উপজেলা খেলোয়াড় সমিতি, অল ষ্টার ফুটবল ক্লাব, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংস্থা, টেকনাফ খেলোয়াড় সমিতি, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ চকরিয়া, পাহাড়তলী ক্রীড়া পরিষদ, শেখ জামাল, ক্লাব চকরিয়া, ফুটবল একাডেমি রামু, বাঁশকাটা খেলোয়াড় কল্যাণ সংস্থা, বৃহত্তর বিজিবি ফুটবল একাদশ, টাউন ক্লাব, কক্স ক্রীড়া সংঘ ও খুরুশকুল ক্রীড়া সংস্থা। দলগুলো ৩টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পর মুখোমুখি হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ হানিফ, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য বিপ্লব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তসলিম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা