সারাদেশ

মাদক বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী

হলি সিয়াম শ্রাবণ, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে ‘বাল্য বিবাহ, ইভ টিজিং ও মাদককে না বলি, সম্মুখ পানে আত্ববিশ্বাসে এগিয়ে চলি’ প্রতিপাদ্য নিয়ে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক বিরোধী শপথ নিয়েছে।

আরও পড়ুন: যশোর বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী

উপজেলা প্রশাসনের আয়োজনে ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার সহায়তায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে শপথ গ্রহণ করে এবং বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী তথ্য কার্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা।

সমাবেশে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের কুফল নিয়ে আলোচনা করেন গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, অন্যচিত্রের কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল রায়, বিদ্যালয়ের সকল শিক্ষকগণ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা