ভূমিদস্যুরা খাস জমি বিক্রি করছে
সারাদেশ
আদর্শ খাওয়াবো!

ভূমিদস্যুরা খাস জমি বিক্রি করছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জলদস্যুরা-ভূমিদস্যুরা সব খাস জমি বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

আরও পড়ুন : শ্বশুরবাড়িতে জামাই খুনের ঘটনায় আটক ২

তিনি বলেন, মুছাপুর ক্লোজারে ২ হাজার একর খাস জমি আছে। ডেইলী দখল বিক্রি হচ্ছে,আমরা নিরব। আমাদের নেতাকর্মীরা সুযোগ পাচ্ছেনা।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন খাস জমি বিক্রির কঠোর সমালোচনা করে বলেন,কোম্পানীগঞ্জের উড়িরচর হওয়ার পরে ২ হাজার একর জমি উঠেছে। সে জমি কাদের দখলে,কারা দখল করে নিচ্ছে। ২০১১ লিস্টি তৈরী করেছি মুক্তিযোদ্ধাদের মাঝে জমি দেওয়ার জন্য। আজকে ২০২২ সাল,এখন পর্যন্ত আমরা বুঝিয়ে দিতে পারিনি। আমরা আমাদের নেতাকর্মীদের সুবিধা দিতে পারি নাই। কেন আমরা দিতে পারতেছিনা। কোথায় বাধা,খালি আদর্শ খাওয়াবো।

আরও পড়ুন : স্মৃতিস্তম্ভে নাশকতায় বিএনপির কেউ জড়িত না!

নেতাকর্মিদের উদ্দেশ করে বলেন, সামনে গ্রামে যাব ভোটের জন্য। এখনো যদি কিছু না করতে পারি মানুষ থুথু মারবে। আমরা কোম্পানীগঞ্জে ভোট করব। কোম্পানীগঞ্জে আমরা গ্যাসের কথা বলেছি। বসুরহাট পৌরসভার মেয়র এটা নিয়ে অনেক আন্দোলন করেছে। কিন্তু আমরা কি গ্যাস পেরেছি। কি জবাব দেবো। কোম্পানীগঞ্জে কতজনের চাকরি হইছে। একটি প্রতিবন্ধী ছেলে সড়ক মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে একটি চাকরিতে রিটেনে টিকেছে। ছেলেটা আমার কাছে ফোন করে অনেকবার কেঁদেছে। সে ছেলেটাকেও আমি চাকরি দিতে পারি নাই। অনেক লোক আমাদের মন্ত্রণালয়ে টিকে আমরা চাকরি দিতে পারি নাই। কেন কি জন্য,খালি আদর্শ খাওয়াবেন,মানুষ খাবেনা।

তিনি আরো বলেন,আমি এখই রিজাইন দিতে চাই। আমাদের মন্ত্রীর অসম্মান হবে। আমি ঊনাকে বলেছি ভাইজান আমাকে মাফ করেন। এজন্য না হলে আমি এখনই রিজাইন দিতাম। আমি আওয়ামীলীগের অর্থনীতির কোনো সুবিধা ভোগীনা। আমি কিছু খরচ করি। আমি কোন পদ পদবীতে যাবোনা।

আরও পড়ুন : বালিয়াডাঙ্গীতে বিরল প্রজাতির মেছোবাঘ উদ্ধার

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন,বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা,সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত,রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা