সারাদেশ

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

মোঃ মনির হোসেন, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: বিএনপির হুংকারে কাজ হবে না

বুধবার (২৩নভেম্বর )দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এ অভিযান পরিচালনা করেন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় রিয়াদ ফুডস বেকারিকে ৩০ হাজার টাকা, টাঙ্গাইল মিষ্টি ঘরকে ১৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারীকে ১০ হাজার টাকা, মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে এই তিন প্রতিষ্ঠান কে।

এ অভিযানে ময়মনসিংহ র‍্যাব ১৪ এর অপস অফিসার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ত্রিশাল বাজারের দুইটি বেকারি এবং একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। এসকল অনিয়মে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা