ছবি: সংগৃহীত
সারাদেশ

ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমি দখলকারী আসাদুল, হিমেল, নাসিমা ও তাদের সহযোগীদের অত্যাচারের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক-পুলিশকে মারধর, চেয়ারম্যান গ্রেফতার

রোববার (১২ মে) সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারাঙ্গী পাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুল, হিমেল ও নাসিমা সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমি দখলকারী। তারা বিভিন্নভাবে এলাকার মানুষকে অত্যাচার, নির্যাতন ও হয়রানি করে আসছে। তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে যে কাউকে মারধর করা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে ব্লাকমেইল করা ও হত্যার হুমকিসহ নানাভাবে মানুষকে অত্যাচার করে আসছে।

আরও পড়ুন: ফের আসছে অস্বস্তিকর গরম

মানববন্ধনে ফজিলা খাতুন নামের এক নারী বলেন, আমি বিধবা মানুষ। আমার বাড়িতে আর কোনো মানুষ নাই। সেই সুযোগে আসাদুল বিভিন্নভাবে আমার উপর অত্যাচার চালাচ্ছে।

এলাকার অপর বাসিন্দা তাইজুদ্দিন বলেন, আসাদুল আমার জমি দখল করার চেষ্টা করছে। আমার ফিসারির মাছ মেরে নিতে চায়। আমি কিছু বললেই আমাকে হত্যার হুমকি দেয়। সুষ্ঠু বিচার চেয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

আরও পড়ুন: গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

এ সময় আনোয়ারা খাতুন, আইয়ুব আলীসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন। তারা সন্ত্রাসী, মাদক কারবারি ও ভূমিদস্যু আসাদুল গংদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা